আওয়ামী লীগ নাৎসি বাহিনীর মতো বিলুপ্ত হয়ে যাবে: বিমান ও পর্যটনমন্ত্রী

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ , ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 34 minutes আগে
ছবি- সময়ের আবর্তন।

‘ইদানীং ডিসেম্বর-ডিসেম্বর বলে একটি বিষয় সারা দেশে কিছু মানুষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। জার্মানির হিটলারের বাহিনী নাৎসি বাহিনীর কথা আপনারা জানেন। হিটলারের পতনের পর সেই বাহিনী আর কখনো জার্মানিতে ফিরে আসতে পারেনি।

বিশ্বের ইতিহাসে গণঅভ্যুত্থানের মাধ্যমে পতিত কোনো সরকার পুনরায় ক্ষমতায় ফিরে আসার নজির নেই। আমি মনে করি, আওয়ামী লীগও নাৎসি বাহিনীর মতো এ দেশে বিলুপ্ত হয়ে যাবে।’

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি।

তিনি আরও বলেন, ‘কে আসবে, কে আসবে না—এসব চিন্তা করার দরকার নেই। এগুলো মানুষকে বিপদে ফেলার জন্য উসকানি দেওয়ার চেষ্টা মাত্র।

তারা হয়তো চিন্তা করছে, আপা কবে আসবেন, আবার ক্ষমতায় ফিরতে পারবে। এসব চিন্তা একেবারেই ভুলে যান।কর্মকর্তাদেরও বলব, আপনারা এসব কথায় কান দেবেন না। আপনাদের ভয়ের কোনো কারণ নেই। নির্দ্বিধায় কাজ করবেন। এই সরকার সবার জন্য। সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ।’

আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ এবং আধুনিক পর্যটন নগরী হিসেবে ত্রিশালকে গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মো. মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ হাসনাত জাহান খান, সহকারী কমিশনার (ভূমি) মোজাহিদুল ইসলাম, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

মন্তব্য লিখুন

আরও খবর