সাপাহারে ৯টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান ও সদস্যরা

প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ , ২০ অক্টোবর ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 17 hours আগে
ছবি- কালের বিবর্তন।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁর সাপাহার উপজেলার ১নং সাপাহার ইউনিয়নের ৯টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল ইসলাম ও সদস্যরা।

এ সময় তাঁরা পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ, ব্যবস্থাপনা ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি ইউনিয়ন পরিষদের নিজস্ব তহবিল থেকে প্রতিটি মন্দিরে নগদ অর্থ অনুদান প্রদান করা হয়।

গতকাল সোমবার (১৯ অক্টোবর) রাতে চেয়ারম্যান সাদেকুল ইসলামের নেতৃত্বে ইউপি সদস্যরা ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁরা পূজার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্‌যাপনের বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে ১নং সাপাহার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রেজাউল করিম, ইউপি সদস্য শাহীন আলম, ইউপি সদস্য ফিরোজ কবির, ইউপি সদস্য মফিজুল ইসলাম, ইউপি সদস্য আব্দুর রশিদ, ইউপি সদস্য দেলোয়ার হোসেন এবং সংরক্ষিত নারী সদস্য মরিয়ম বেগম উপস্থিত ছিলেন।