রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ , ২০ অক্টোবর ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 17 hours আগে
সংগৃহীত ছবি।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনের উদ্দেশ্যে রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে সকাল ১০টায় তিনি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন।

তাঁর এই সফরকে কেন্দ্র করে রংপুর মহানগরসহ পুরো জেলায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীকে সাদর অভ্যর্থনা জানাতে সৈয়দপুর থেকে রংপুর পর্যন্ত বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে জানান।