
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীনস্থ যশোর জেলার শার্শা উপজেলার সীমান্তবর্তী গ্রাম অগ্রভূলাট বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১১৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬ তারিখ মধ্য রাত ০৩’১০ মিনিটের দিকে এই অভিযান পরিচালিত হয়।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি’র নিয়মিত আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে চোরাচালান ও মাদক পাচার রোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় মধ্য রাতে অগ্রভূলাট বিওপির টহল দল উক্ত মাদকদ্রব্যগুলো জব্দ করতে সক্ষম হয়।
বিজিবি অধিনায়ক আরও জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানসহ যেকোনো অপরাধমূলক কার্যক্রম কঠোরভাবে দমন করতে বিজিবি’র এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেষ হলো ফাতেমা রাণীর বার্ষিক তীর্থ
শেষ হলো ফাতেমা রাণীর বার্ষিক তীর্থ
আলাস্কা সিনেট নির্বাচন আটকে দিতে ট্রাম্পের নতুন আইনি...
আলাস্কা সিনেট নির্বাচন আটকে দিতে ট্রাম্পের...
খুলনা বিভাগে ১১–দলীয় ঐক্যের লংমার্চ আজ
খুলনা বিভাগে ১১–দলীয় ঐক্যের লংমার্চ আজ
গলাচিপায় ইয়াবাসহ দু’মাদক কারবারী আটক
গলাচিপায় ইয়াবাসহ দু’মাদক কারবারী আটক
শনিবার দেশে ফিরছে নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ
শনিবার দেশে ফিরছে নওগাঁর ৫ প্রবাসীর...
তাহসিফের মৃত্যু: পরিবার মামলা না করলে বাদী হবে...
তাহসিফের মৃত্যু: পরিবার মামলা না করলে...