অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশ-ইইউ বৈঠক

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ , ১২ অক্টোবর ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 13 hours আগে
সংগৃহীত ছবি।

অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ, দক্ষ কর্মীদের বৈধভাবে ইউরোপে পাঠানো এবং রোহিঙ্গা সংকট নিরসনে সহযোগিতা জোরদার করতে আলোচনা করেছে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকে উভয় পক্ষ এই বিষয়ে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে। বৈঠকে উপস্থিত কূটনৈতিক প্রতিনিধিরা জানান, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করা অত্যন্ত জরুরি।

বৈঠকে জানানো হয়, ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ কর্মীর চাহিদা রয়েছে এবং মানবপাচারের মতো অপরাধমূলক কর্মকাণ্ড কঠোর হাতে দমন করতে হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অভিবাসন ব্যবস্থাপনা উন্নত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, অবৈধ উপায়ে ইউরোপে যাওয়ার প্রবণতা রোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি দালা চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে মানবপাচার রোধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, বরং ক্ষমতাসীন দলের অনেকেই এই অবৈধ বাণিজ্যের সঙ্গে জড়িত ছিল বলে বিভিন্ন গণমাধ্যমকে জানান সংশ্লিষ্টরা। বর্তমান সরকার সেই দুর্নীতির জাল ভেঙে বৈধ অভিবাসনের পথ সুগম করতে কাজ করছে। ইইউ প্রতিনিধি দল এই প্রচেষ্টার প্রশংসা করে এবং ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও সুদৃঢ় করার আশ্বাস প্রদান করে।

মন্তব্য লিখুন

আরও খবর