
সরকার কর্তৃক ঘোষিত মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে দেশের বিভিন্ন নদনদীতে কঠোর বিশেষ অভিযান পরিচালনা করেছে নৌ পুলিশ। মা ইলিশের প্রজনন নিরাপদ করতে এবং জাতীয় মৎস্য সম্পদ রক্ষা করার জন্য এই ২২ দিনব্যাপী বিশেষ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
আজ সোমবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন নৌ পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার ইমরান হোসেন মোল্লা। তিনি জানান, সরকারের নির্দেশনা বাস্তবায়নে এবং মা ইলিশের অবাধ ডিম ছাড়ার সুযোগ নিশ্চিত করতে মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করছে নৌ পুলিশ। দেশের উপকূলীয় ও অভ্যন্তরীণ নদনদীর অববাহিকায় নিয়মিত টহল জোরদার করা হয়েছে।
মৎস্য সম্পদ রক্ষা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই অভিযান চলাকালীন সময়ে নদীতে সব ধরনের জাল ফেলা, ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুদ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের হুশিয়ারিও দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই মৎস্য সম্পদ রক্ষায় সাধারণ মৎস্যজীবীদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায়...
কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৭০% ভর্তুকি ও বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৭০% ভর্তুকি ও বিনামূল্যে...
সংবিধান সংশোধন নিয়ে সালাহউদ্দিনের বক্তব্য
সংবিধান সংশোধন নিয়ে সালাহউদ্দিনের বক্তব্য
নাইক্ষ্যংছড়িতে পুলিশের ওপর হামলা, স্বামী-স্ত্রী আটক
নাইক্ষ্যংছড়িতে পুলিশের ওপর হামলা, স্বামী-স্ত্রী আটক
উৎসব সব সীমারেখা অতিক্রম করতে শেখায়: রিজভী
উৎসব সব সীমারেখা অতিক্রম করতে শেখায়:...
আনারকলি ফল চাষে কেন বাড়ছে কৃষকদের আগ্রহ
আনারকলি ফল চাষে কেন বাড়ছে কৃষকদের...