
আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ বাজারে পৈতৃক সম্পত্তির ভাগ-বণ্টন ও নতুন ভবন নির্মাণকে কেন্দ্র করে মো. ফজলুল বক্তের দুই সংসারের সদস্যদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ কমলগঞ্জ থানায় অভিযোগ করেছেন।
প্রথম পক্ষের প্রবাসী মো. মিজান বক্ত মিলন (পিতা: মো. ফজলুল বক্ত), গ্রাম: উত্তর কানাইদেশী, ৯ নম্বর ইসলামপুর ইউনিয়ন। তাঁর দাবি, মধ্যভাগ বাজারে পৈতৃক সূত্রে পাওয়া ৫ শতাংশ এবং বাবার কাছ থেকে ক্রয় করা আরও ৫ শতাংশসহ মোট ১০ শতাংশ বাজারভিটার জমি রয়েছে।
ওই জমিতে পুরোনো দোকানঘর ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিলে সৎমায়ের সংসারের জগলু বক্ত, মুন্না বক্ত ও মোছাম্মৎ সাবিনা বেগম বাধা দেন বলে অভিযোগ করেন তিনি।
অন্যদিকে, ফজলুল বক্তের দ্বিতীয় সংসারের মেয়ে সাবিনা বেগমের দাবি, মধ্যভাগ বাজারের জমি তাঁর দুই ভাইয়ের নামে দেওয়ার কথা ছিল। কিন্তু তাঁর অভিযোগ, বাবার প্রথম সংসারের তিন ভাই কৌশলে বাবার কাছ থেকে দলিল করে নিয়েছেন। তাঁদের পরিবার বর্তমানে মানবেতর জীবনযাপন করছে বলেও দাবি করেন তিনি।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কমর উদ্দিন বলেন, বাবার সম্পদের ভাগাভাগি নিয়ে দুই সংসারের মধ্যে ঝামেলা চলছে। উভয় পক্ষ থানায় অভিযোগ করেছেন। তদন্ত চলছে, সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৭০% ভর্তুকি ও বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৭০% ভর্তুকি ও বিনামূল্যে...
সংবিধান সংশোধন নিয়ে সালাহউদ্দিনের বক্তব্য
সংবিধান সংশোধন নিয়ে সালাহউদ্দিনের বক্তব্য
নাইক্ষ্যংছড়িতে পুলিশের ওপর হামলা, স্বামী-স্ত্রী আটক
নাইক্ষ্যংছড়িতে পুলিশের ওপর হামলা, স্বামী-স্ত্রী আটক
উৎসব সব সীমারেখা অতিক্রম করতে শেখায়: রিজভী
উৎসব সব সীমারেখা অতিক্রম করতে শেখায়:...
আনারকলি ফল চাষে কেন বাড়ছে কৃষকদের আগ্রহ
আনারকলি ফল চাষে কেন বাড়ছে কৃষকদের...
ক্যান্সার চিকিৎসায় ব্যয় হবে স্বাস্থ্য বাজেটের বড় অংশ
ক্যান্সার চিকিৎসায় ব্যয় হবে স্বাস্থ্য বাজেটের...