
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে দুটি গ্রামীণ সড়ক কার্পেটিং ও একটি দ্বিতলবিশিষ্ট বাজার শেড নির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার (১৭ অক্টোবর) খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া প্রকল্পগুলোর উদ্বোধন করেন।
উদ্বোধন করা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে একসত্যাপাড়া-বড়বিল সড়কে ৩ কোটি ১৮ লাখ ৭২ হাজার টাকা ব্যয়ে ২ দশমিক ৭৩০ কিলোমিটার সড়ক কার্পেটিং, যোগ্যাছোলা বাজার-ছদুরখীল সড়কে ৮৩ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে ১ দশমিক ৪৯১ কিলোমিটার সড়ক কার্পেটিং এবং উপজেলার প্রাচীন যোগ্যাছোলা বাজারে ১ কোটি ৯৭ লাখ ১১ হাজার টাকা ব্যয়ে নির্মিত দ্বিতলবিশিষ্ট বাজার শেড।
উদ্বোধন শেষে যোগ্যাছোলা বাজারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, তারেক রহমানের সরকার প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে পরিকল্পিতভাবে সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণসহ শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, এরই ধারাবাহিকতায় মানিকছড়িতে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে তিনটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এসব প্রকল্পের ফলে এলাকার প্রান্তিক কৃষকেরা উৎপাদিত কৃষিপণ্য সহজে ও নির্বিঘ্নে বাজারজাত করতে পারবেন। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের যাতায়াত এবং বাজারকেন্দ্রিক কার্যক্রমেও সুবিধা বাড়বে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আহ্বান রুবিও
ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার...
ভারতের সিইসির পদত্যাগের দাবিতে লন্ডনে বিক্ষোভ
ভারতের সিইসির পদত্যাগের দাবিতে লন্ডনে বিক্ষোভ
মঙ্গলের উপগ্রহ থেকে নমুনা আনবে জাপান
মঙ্গলের উপগ্রহ থেকে নমুনা আনবে জাপান
ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা, আহত ১৫০ পুলিশ, গ্রেপ্তার ১২০০
ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা, আহত ১৫০ পুলিশ,...
জাতীয় পতাকার মান রক্ষা পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী
জাতীয় পতাকার মান রক্ষা পবিত্র দায়িত্ব:...
হাতিয়ায় স্ত্রীকে মারধরের পর গাছে ঝুলিয়ে স্বামী পালালেন
হাতিয়ায় স্ত্রীকে মারধরের পর গাছে ঝুলিয়ে...