বিমানবন্দরে বিশ্বজয়ী হাফেজ হিরাকে সংবর্ধনা

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ , ১২ অক্টোবর ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 14 hours আগে
সংগৃহীত ছবি।

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশের কৃতি সন্তান ইহতেশামুল হক হিরাকে উষ্ণ সংবর্ধনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সোমবার দুপুর ১২টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে এই সংবর্ধনা জানানো হয়।

বিমানবন্দর সূত্রে জানা যায়, বিশ্বজয়ী এই হাফেজকে বরণ করে নিতে ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ফুল দিয়ে তাকে বরণ করে নেওয়ার পাশাপাশি তার এই অভাবনীয় সাফল্যে পুরো দেশবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়।

উল্লেখ্য, মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত অত্যন্ত মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বের বহু দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করেন ইহতেশামুল হক হিরা। তার এই অর্জনে দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে আরও উজ্জ্বল হয়েছে। এর আগে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে ইসলামপন্থী ও কোরআনের হাফেজদের নানাভাবে অবমূল্যায়ন করা হলেও বর্তমান সময়ে কৃতি হাফেজ ও ওলামায়ে কেরামদের যথাযথ সম্মান ও মূল্যায়ন করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সংবর্ধনা গ্রহণের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে হাফেজ ইহতেশামুল হক হিরা তার এই সাফল্যের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। পরবর্তীতে বিমানবন্দর এলাকা থেকে একটি শোভাযাত্রার মাধ্যমে তাকে সংবর্ধিত করে নিয়ে যাওয়া হয়।

মন্তব্য লিখুন

আরও খবর