
জাতীয় সংসদ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগের পর শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই জয় গণতন্ত্রের পক্ষে এবং সব ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে এক ঐতিহাসিক সত্যের বিজয় হিসেবে চিহ্নিত হয়ে থাকল।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে স্থানীয় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করেছে যে সাধারণ মানুষ আজ জনগণের প্রকৃত অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের সঙ্গেই রয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সকাল থেকেই অত্যন্ত শান্তিপূণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটাররা কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ফলাফল ঘোষণার পর থেকেই বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়।
বিজয়ী প্রার্থী মির্জা ফয়সল আমীন সাংবাদিকদের জানান, এই জয় জনগণের বিজয় এবং এই এলাকার মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলা দূর করতে তিনি সর্বদা সচেষ্ট থাকবেন। তিনি এলাকার সার্বিক উন্নয়ন এবং জনগণের মৌলিক অধিকার রক্ষায় কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছিল। দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের দোসররা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল।
এমনকি নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের ক্যাডার বাহিনী গোটা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারের পতনের পর আজ দেশের মানুষ স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার ফিরে পাচ্ছে।
রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ঠাকুরগাঁও-১ আসনের এই উপনির্বাচন প্রমাণ করে দিয়েছে যে দেশের মানুষ এখন অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই তাদের প্রকৃত জনপ্রতিনিধি বেছে নিতে আগ্রহী।
মন্তব্য লিখুন
আরও খবর
শেষ হলো ফাতেমা রাণীর বার্ষিক তীর্থ
শেষ হলো ফাতেমা রাণীর বার্ষিক তীর্থ
আলাস্কা সিনেট নির্বাচন আটকে দিতে ট্রাম্পের নতুন আইনি...
আলাস্কা সিনেট নির্বাচন আটকে দিতে ট্রাম্পের...
খুলনা বিভাগে ১১–দলীয় ঐক্যের লংমার্চ আজ
খুলনা বিভাগে ১১–দলীয় ঐক্যের লংমার্চ আজ
গলাচিপায় ইয়াবাসহ দু’মাদক কারবারী আটক
গলাচিপায় ইয়াবাসহ দু’মাদক কারবারী আটক
শনিবার দেশে ফিরছে নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ
শনিবার দেশে ফিরছে নওগাঁর ৫ প্রবাসীর...
তাহসিফের মৃত্যু: পরিবার মামলা না করলে বাদী হবে...
তাহসিফের মৃত্যু: পরিবার মামলা না করলে...