কমলগঞ্জে বিনামূল্যে ছাগল ও ভেডার পিপিআর টিকাদান কর্মসূচীর উদ্বোধন

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ , ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 13 hours আগে
ছবি- কালের বিবর্তন।

আব্দুর রাজ্জাব রাজা,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জে ‘পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্প’-এর আওতায় বিনামূল্যে ছাগল ও ভেড়ার ৪র্থ ডোজ পিপিআর টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে আজ বৃহস্পতিবার ১ অক্টোবর সকাল ১০টায় করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ডা. শ্যামল কুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্ধীপ তালুকদার। বিশেষ অতিথি ছিলেন মুঈদ আশিক চিশতী। বক্তব্য রাখেন শিক্ষক দেবাংশু রঞ্জন পাল ও খামারি ফজল করিম প্রমুখ।

মন্তব্য লিখুন