কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ , ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 13 hours আগে
ছবি- কালের বিবর্তন।

আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জের পতনঊষার ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার ১ অক্টোবর) দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন জনমিলন কেন্দ্রে এ স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ করা হয়।

পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফারুক আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা এলজিইডির প্রকৌশলী সাঈফুল আজম, উপ সহকারী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান খান, শিক্ষক ফেরদৌস খান, আব্দুস শহীদ, জুনেদ আহমদ, সুলেমান আহমেদ সহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও সামাজিক ব্যাক্তিবর্গ।

অনুষ্ঠানে মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পতনঊষার বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ করা হয়।

মন্তব্য লিখুন