
আজ শনিবার প্রকাশিত হতে যাচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করা হবে।
এবারের ফলাফল কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, দেশের সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ ফলাফলের অনুলিপি মন্ত্রীর হাতে তুলে দেবেন। এরপর সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত ফলাফল জাতির সামনে তুলে ধরা হবে। শিক্ষার্থীরা অনলাইনে এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও মোবাইল এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।
উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর এটি প্রথম বড় কোনো পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ।
দেশজুড়ে নানা প্রতিকূল পরিস্থিতি ও রাজনৈতিক পট পরিবর্তনের মধ্যেও শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখার অংশ হিসেবে নির্দিষ্ট সময়ের মধ্যেই ফলাফল প্রস্তুত করেছে শিক্ষা বোর্ডগুলো। ফলপ্রত্যাশী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে এখন তীব্র অপেক্ষা কাজ করছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, সড়ক অবরোধ
শেরপুরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, সড়ক...
গোপালগঞ্জে জামায়াত আমিরের হুঁশিয়ারি
গোপালগঞ্জে জামায়াত আমিরের হুঁশিয়ারি
বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক: রিজভী
বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক: রিজভী
মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর প্রথমবার মুখ...
মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর...
জার্মানিতে জেন-জির বিক্ষোভ
জার্মানিতে জেন-জির বিক্ষোভ
এআইয়ের ধাক্কায় গুগলের বাজারমূল্য কমল ৫০০ বিলিয়ন ডলার
এআইয়ের ধাক্কায় গুগলের বাজারমূল্য কমল ৫০০...