
শেরপুরের শ্রীবরদীতে একটি বাড়ির পেছনের গর্ত থেকে ৫ ফুট ৮ ইঞ্চি লম্বা বিষধর খৈয়া গোখরা সাপ উদ্ধার করা হয়েছে।
গতকাল রোববার (১৮ অক্টোবর) উপজেলার চককাউরিয়া গ্রামে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সাপটি জীবিত উদ্ধার করেন বন্যপ্রাণী নিয়ে কাজ করা কাঞ্চন মারাক ও তাঁর সহযোগীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, চককাউরিয়া গ্রামের রুবেল মিয়ার বাড়ির পেছনে প্রথম সাপটি দেখতে পান তাঁর ছোট ভাই রনি মিয়া। পরে সাপটি একটি গর্তে আশ্রয় নিলে স্থানীয়রা সেটিকে না মেরে উদ্ধারকর্মীদের খবর দেন।
খবর পেয়ে কাঞ্চন মারাক তাঁর সহযোগীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় গর্ত থেকে সাপটি জীবিত উদ্ধার করা হয়। এ সময় সাপটি দেখতে ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে।
উদ্ধারকারীদের তথ্য অনুযায়ী, সাপটির দৈর্ঘ্য প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি এবং ওজন প্রায় সাড়ে ৩ কেজি। এটি খৈয়া গোখরা বা স্পেকট্যাকলড কোবরা প্রজাতির বিষধর সাপ।
উদ্ধার করার পর সাপটিকে নিরাপদে ব্যাগে রাখা হয়। পরে বন বিভাগের বালিজুড়ি রেঞ্জের কর্ণঝোড়া বিটে সাপটি হস্তান্তর করা হয়েছে। বন বিভাগের তত্ত্বাবধানে সাপটিকে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার কথা রয়েছে।
কাঞ্চন মারাক বলেন, বসতবাড়ি বা আশপাশে সাপ দেখা গেলে আতঙ্কিত হয়ে সেটিকে মারার চেষ্টা করা উচিত নয়। এ ক্ষেত্রে নিরাপদ দূরত্ব বজায় রেখে বন বিভাগ বা প্রশিক্ষিত উদ্ধারকর্মীদের খবর দেওয়া প্রয়োজন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায়...
কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৭০% ভর্তুকি ও বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৭০% ভর্তুকি ও বিনামূল্যে...
সংবিধান সংশোধন নিয়ে সালাহউদ্দিনের বক্তব্য
সংবিধান সংশোধন নিয়ে সালাহউদ্দিনের বক্তব্য
নাইক্ষ্যংছড়িতে পুলিশের ওপর হামলা, স্বামী-স্ত্রী আটক
নাইক্ষ্যংছড়িতে পুলিশের ওপর হামলা, স্বামী-স্ত্রী আটক
উৎসব সব সীমারেখা অতিক্রম করতে শেখায়: রিজভী
উৎসব সব সীমারেখা অতিক্রম করতে শেখায়:...
আনারকলি ফল চাষে কেন বাড়ছে কৃষকদের আগ্রহ
আনারকলি ফল চাষে কেন বাড়ছে কৃষকদের...