শার্শা’র অগ্রভুলাট হতে ১১৪ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ

প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ , ৩০ অক্টোবর ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 6 hours আগে
ছবি- কালের বিবর্তন।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীনস্থ যশোর জেলার শার্শা উপজেলার সীমান্তবর্তী গ্রাম অগ্রভূলাট বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১১৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬ তারিখ মধ্য রাত ০৩’১০ মিনিটের দিকে এই অভিযান পরিচালিত হয়।

​খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি’র নিয়মিত আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে চোরাচালান ও মাদক পাচার রোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় মধ্য রাতে অগ্রভূলাট বিওপির টহল দল উক্ত মাদকদ্রব্যগুলো জব্দ করতে সক্ষম হয়।

​বিজিবি অধিনায়ক আরও জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানসহ যেকোনো অপরাধমূলক কার্যক্রম কঠোরভাবে দমন করতে বিজিবি’র এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।