লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ , ৩০ অক্টোবর ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 hours আগে
ছবি- কালের বিবর্তন।

নাটোরের লালপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘বিলমাড়ীয়া মডেল একাডেমী’র ১ যুগ পূর্তি উপলক্ষ্যে বৃত্তিপ্রাপ্ত ছাত্র/ছাত্রীদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

​শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) সকালে বিলমাড়ীয়া মডেল একাডেমী মাঠ প্রাঙ্গণে বিলমাড়ীয়া মডেল একাডেমীর সভাপতি সালাহ্ উদ্দীনের সঞ্চালনায় এবং বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. ছিদ্দিক আলী মিষ্টু-এর সভাপতিত্বে ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী মো: মেশকাতুল ইসলাম,​ ​লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী ডেন্টাল সার্জন ডা: হাসান আলী, লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হারুনার রশিদ (পাপ্পু), সাবেক যুগ্ম আহবায়ক হামিদুল রহমান বাবু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, বিলমাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুল ইসলাম প্রমুখ​।

​অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লালপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা: নার্গিস সুলতানা। বক্তব্য শেষে একাডেমীর ১ যুগ পূর্তি উপলক্ষ্যে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।