লালপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী সভা

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ , ২২ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 19 hours আগে
ছবি- কালের বিবর্তন।

লালপুরের বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ২২ অক্টোবর) সন্ধ্যায় বিলমাড়ীয়ার চৌধুরী মাঠে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ আনেজ উদ্দিনের সভাপতিত্বে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন লালপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার কর্মকার, ডাঃ শ্যামল কুমার চৌধুরী, হাফেজ আবজাল হোসেন, মাওলানা মোঃ সাজ্জাদুর রহমান উজ্জল, মুনতাজ আলী, সিরাজুল ইসলাম, হাফেজ আব্দুল মোমিন , সাহাবুল ইসলাম প্রমুখ।

বিলমাড়ীয়া ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের বিপুলসংখ্যক কর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন