
আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জ: মৌলভীবাজারের কমলগঞ্জের প্রকৃতির টানে ছুটে আসা হাজারো মানুষের ভিড়ে লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে মাধবপুর লেক, পাহাড়ি চা-বাগান সমুহে টানা ছুটিতে পর্যটকদের মুখর পদচারণায় জমে উঠেছে। লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশের মুখে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়।
উপজেলায় টিলাঘেরা সবুজ চা বাগান, লাউয়াছড়া জাতীয় উদ্যান, ত্রিপুরা সীমান্তবর্তী ধলই চা বাগানে অবস্থিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতিসৌধ, ছায়া নিবিড় পরিবেশে অবস্থিত নয়নাভিরাম মাধবপুর লেক, ঝর্নাধারা হামহাম জলপ্রপাত, মাগুরছড়া খাসিয়া পুঞ্জি, ডবলছড়া খাসিয়া পুঞ্জি, শিল্পকলা সমৃদ্ধ মণিপুরীসহ ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তার জীবন ধারা ও সংস্কৃতিসহ প্রাকৃতিক সম্পদে ভরপুর এই জনপদ পর্যটকদের মন কেড়েছে।
কমলগঞ্জের মধ্যবর্তী পাহাড়ি এলাকায় অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যান প্রকৃতি প্রেমীদের প্রধান আকর্ষণ। বনের বুক চিরে চলে যাওয়া সড়ক ও রেলপথের রূপ উপভোগ করতে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন দেশের নানা প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা।
একই অবস্থা মাধবপুর লেকে ও পাহাড় আর সবুজ চা-বাগানের মাঝের এই জলাশয়ে হাজারো পর্যটকেরা নৌকা ভ্রমণ ও ছবি তোলার আনন্দ উপভোগ করছেন।
এ ছাড়া শমশেরনগরের বিমানবন্দর এলাকা, ক্যামেলিয়া লেক, হামহাম জলপ্রপাত এবং সীমান্তসংলগ্ন চা-বাগান গুলোতে ছিল পর্যটকদের দারুণ ভিড়।
পর্যটকদের বাঁধভাঙা আকর্ষণের সরাসরি প্রভাব পড়েছে স্থানীয় আবাসন খাতেও। শ্রীমঙ্গল ও কমলগঞ্জের তারকা চিহ্নিত রিসোর্ট থেকে শুরু করে ছোট-বড় কটেজ ও হোটেল গুলোর সব ঘরই শতভাগ বুক ছিল। ছুটির দিনগুলোতে প্রকৃতি আর উৎসবের এমন আনন্দঘন মেলবন্ধন স্থানীয় পর্যটন ভিত্তিক অর্থনীতিতে প্রাণ ফিরিয়ে এনেছে।
লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঘুরতে আসা লিপন আহমেদ বলেন, আমরা চার বন্ধু এই উদ্যানে প্রথমবারের মতো ঘুরতে এসেছি। এখানকার প্রাকৃতিক পরিবেশ মনোমুগ্ধকর। তবে অতিরিক্ত পর্যটকের কারণে বনের নীরবতা অনুভব করা সম্ভব হচ্ছে না।
ঢাকা থেকে পরিবার নিয়ে ঘুরতে আশা আবিদ চৌধুরী বলেন, এক বছর পর আবার কমলগঞ্জে এসেছি। এখানের লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রাকৃতিক দৃশ্য সত্যি অসাধারণ। তবে এখানে একটি পর্যটন কেন্দ্র থেকে অন্য পর্যটন কেন্দ্রে যাওয়ার যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক।
খুলনা থেকে আসা রতন পাল বলেন,বিভিন্ন ছুটিতে আমি পরিবার নিয়ে মৌলভীবাজার ঘুরতে আসি। ঢাকা থেকে পরিবার নিয়ে আসা আবিদ চৌধুরী বলেন, এক বছর পর আবার মৌলভীবাজারে এসেছি।
এখানে লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রাকৃতিক দৃশ্য সত্যি অসাধারণ। তবে এখানে একটি পর্যটনকেন্দ্র থেকে অন্য পর্যটনকেন্দ্রে যাওয়ার ব্যবস্থা খুবই নাজুক।
শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সাবেক সভাপতি ও গ্র্যান্ড সেলিম রিসোর্টের মালিক সেলিম আহমেদ বলেন, লম্বা ছুটি হলে মৌলভীবাজারে পর্যটকের ব্যাপক আগমন ঘটে। এবারের ছুটিতেও বিপুলসংখ্যক পর্যটক এসেছেন।
টুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল-কমলগঞ্জ জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হোসেন চৌধুরী বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ বিভিন্ন পর্যটক কেন্দ্রে পর্যটক এসেছেন। পর্যটকদের নিরাপত্তার জন্য আমরা সবসময় কাজ করছি।
মন্তব্য লিখুন
আরও খবর
এমপি রুমিনে”র অভিযোগ’ওসি বিরাট আ: লীগ” নিরাপত্তা’র নামে...
এমপি রুমিনে”র অভিযোগ’ওসি বিরাট আ: লীগ”...
লালপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী সভা
লালপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী সভা
দেবীরূপে রুমিন ফারহানা, দিলেন সমালোচনার কড়া জবাব
দেবীরূপে রুমিন ফারহানা, দিলেন সমালোচনার কড়া...
লালপুরে আদর্শ সন্তান গঠনে পিতা-মাতার ভূমিকা শীর্ষক আলোচনা...
লালপুরে আদর্শ সন্তান গঠনে পিতা-মাতার ভূমিকা...
লালপুরে মাজার ও মসজিদে চুরি
লালপুরে মাজার ও মসজিদে চুরি
সরাইলে ঘাশ কাটাকে কেন্দ্র বড্ডাপাড়া গ্রামে সংঘর্ষ, চেয়ারম্যানসহ...
সরাইলে ঘাশ কাটাকে কেন্দ্র বড্ডাপাড়া গ্রামে...