লালপুরে আদর্শ সন্তান গঠনে পিতা-মাতার ভূমিকা শীর্ষক আলোচনা সভা

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ , ২২ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 day আগে
ছবি- কালের বিবর্তন।

লালপুরে আদর্শ সন্তান গঠনে পিতা-মাতার ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর জেনাস তা’লিমুল কোরআন মাদরাসায়

হাসানুজ্জামানের সভাপতিত্বে এবং হাফেজ সোয়াইফ আহমেদ ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামিক আলোচক ও সমাজ সেবক মাওলানা মোঃ আকবর আলী।

বিশেষ অতিথি ছিলেন বিলমাড়ীয়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও ইসলামি বক্তা হাফেজ মো. সুলতান মাহমুদ সাইফী, মোহরকয়া ডিগ্রি কলেজের প্রভাষক শাহিন ইসলাম টিপু ,জোতগৌরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুল কাদের। বক্তব্য রাখেন সংস্থাটির শিক্ষা ও গবেষণা সম্পাদক আব্দুল হালিম।

আলোচনা সভায় বক্তারা বলেন, কোমলমতি শিশুদের সহিহ দ্বীন ও পবিত্র কোরআন শিক্ষায় শিক্ষিত করার ক্ষেত্রে জেনাসের উদ্যোগ প্রশংসনীয়। আজকের শিশুরাই আগামী দিনের সমাজের কর্ণধার।

তাই শৈশব থেকেই শিশুদের ইসলামি শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। এতে তারা ভবিষ্যতে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে এবং পরিবার, সমাজ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

বক্তারা আরও বলেন, সন্তানদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পিতা-মাতার সচেতনতা, সঠিক দিকনির্দেশনা ও নৈতিক শিক্ষার বিকল্প নেই। পারিবারিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও প্রাতিষ্ঠানিক শিক্ষার সমন্বয়ে শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।

মন্তব্য লিখুন