
শাহাদাত হোসেন রাসেল,নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং বাংলাদেশ সাসটেইনেবল ইমারজেন্সি প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্ট (বি-স্ট্রং)-এর অধীনে ২০২৫-২৬ অর্থ বছরের বরাদ্দকৃত ৭০% ভর্তুকি ও বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের হাতে এসব যন্ত্রপাতি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলাম।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আক্রাম উদ্দিন এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল্লাহ দিদার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি প্রসারের মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং দুর্যোগকালীন প্রস্তুতি জোরদার করতেই সরকার এই প্রকল্প বাস্তবায়ন করছে।
ভুর্তকি ও বিনামূল্যে পাওয়া এসব কৃষি যন্ত্রপাতি এলাকার কৃষি উৎপাদনে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায়...
কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে...
সংবিধান সংশোধন নিয়ে সালাহউদ্দিনের বক্তব্য
সংবিধান সংশোধন নিয়ে সালাহউদ্দিনের বক্তব্য
নাইক্ষ্যংছড়িতে পুলিশের ওপর হামলা, স্বামী-স্ত্রী আটক
নাইক্ষ্যংছড়িতে পুলিশের ওপর হামলা, স্বামী-স্ত্রী আটক
উৎসব সব সীমারেখা অতিক্রম করতে শেখায়: রিজভী
উৎসব সব সীমারেখা অতিক্রম করতে শেখায়:...
আনারকলি ফল চাষে কেন বাড়ছে কৃষকদের আগ্রহ
আনারকলি ফল চাষে কেন বাড়ছে কৃষকদের...
ক্যান্সার চিকিৎসায় ব্যয় হবে স্বাস্থ্য বাজেটের বড় অংশ
ক্যান্সার চিকিৎসায় ব্যয় হবে স্বাস্থ্য বাজেটের...