
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): নিজেকে দুর্গার সাজে সাজিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড পেজ থেকে দেওয়া পোস্টে এই ছবির পাশাপাশি ধর্ম ও মানুষের আচরণ নিয়ে ২২টি বচন তুলে ধরেছেন তিনি।
পোস্টের শেষে ধর্মীয় সহনশীলতা নিয়ে মন্তব্যও করেন এই সংসদ সদস্য।কালের বিবর্তন পাঠকদের জন্য রুমিন ফারহানার ফেসবুক পোস্টটি নিম্নে হুবহু তুলে ধরা হলো-পোস্টে বিভিন্ন অপরাধ ও অনিয়মের উদাহরণ তুলে ধরে রুমিন ফারহানা লেখেন,
১. বলাৎকারে ধর্ম যায় না
২. ঘুষ খেলে ধর্ম যায় না
৩. শিশু ধর্ষণ বা নির্যাতনে ধর্ম যায় না
৪. মানুষ খুনে ধর্ম যায় না
৫. নারীর উপর সহিংসতায় ধর্ম যায় না
৬. নারীকে কুৎসিত অপবাদ দিলে ধর্ম যায় না
৭. অন্যের সম্পদ লুট করলে ধর্ম যায় না
৮. প্রতারণা আর মানুষ ঠকালে ধর্ম যায় না
৯. সারাবেলা মিথ্যার চাষে ধর্ম যায় না
১০. নোংরামি করে ধরা পড়ে মুতা বিয়া বললে ধর্ম যায় না
১১. মুনাফেকিকে জীবনের মূল মন্ত্র বানালে ধর্ম যায় না
১২. ধর্মকে ব্যবসা বানালে ধর্ম যায় না
১৩. বোনের হিস্যা ভাই মারলে ধর্ম যায় না
১৪. বাবা মাকে বৃদ্ধ বয়সে ভাগাড়ে ফেললে ধর্ম যায় না
১৫. অন্যের হক মেরে খেলে ধর্ম যায় না
১৬. মিথ্যার বেসাতিতে ধর্ম যায় না
১৭. ধর্মকে ঢাল বানিয়ে পাপাচারে লিপ্ত হলে ধর্ম যায় না
১৮. ওজন বা মাপে কম দিলে ধর্ম যায় না
১৯. খাদ্যে ভেজাল এমন কি বিষ মেশালেও ধর্ম যায় না
২০. ব্যাভিচারে ধর্ম যায় না
২১. দুর্বলের উপর অত্যাচারে ধর্ম যায় না
২২. দুষ্টের লালন পালনে ধর্ম মজবুত হয়
পোস্টের শেষে তিনি লেখেন, ‘ধর্ম যায় কেবল অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলে।’
মন্তব্য লিখুন
আরও খবর
এমপি রুমিনে”র অভিযোগ’ওসি বিরাট আ: লীগ” নিরাপত্তা’র নামে...
এমপি রুমিনে”র অভিযোগ’ওসি বিরাট আ: লীগ”...
লালপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী সভা
লালপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী সভা
কমলগঞ্জে ছুটিতে পর্যটকদের ঢল : মুগ্ধ করছে পর্যটকদের
কমলগঞ্জে ছুটিতে পর্যটকদের ঢল : মুগ্ধ...
লালপুরে আদর্শ সন্তান গঠনে পিতা-মাতার ভূমিকা শীর্ষক আলোচনা...
লালপুরে আদর্শ সন্তান গঠনে পিতা-মাতার ভূমিকা...
লালপুরে মাজার ও মসজিদে চুরি
লালপুরে মাজার ও মসজিদে চুরি
সরাইলে ঘাশ কাটাকে কেন্দ্র বড্ডাপাড়া গ্রামে সংঘর্ষ, চেয়ারম্যানসহ...
সরাইলে ঘাশ কাটাকে কেন্দ্র বড্ডাপাড়া গ্রামে...