জাবি উপাচার্যের সঙ্গে দক্ষিণ কোরিয়া প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ , ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 hours আগে
ছবি- কালের বিবর্তন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামের সঙ্গে দক্ষিণ কোরিয়ার চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির (Chonnam National University) এমিরেটাস অধ্যাপক চোই হেই ইয়ঙ(Choi Hae-Young) এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।এ সময় দুই দেশের মধ্যে শিক্ষা ও গবেষণায় সহযোগিতা এবং ছাত্র-শিক্ষক বিনিময়ের বিষয়ে আলোচনা হয়।

মঙ্গলবার(২৭ অক্টোবর) বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দক্ষিণ কোরিয়ার চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির এমিরেটাস অধ্যাপক চোই হেই ইয়ঙ(Choi Hae-Young) প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।এ সময় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা,দক্ষিণ কোরিয়ার নাগরিক ও ভাষাশিক্ষক লি কু (Lee Ku) এবং তাঁর স্ত্রী লি চার্লস (Lee Charles) উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং ছাত্র-শিক্ষক বিনিময়ের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অভিপ্রায় ব্যক্ত করেন।

এ সময় অধ্যাপক চোই হেই ইয়ঙ দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য লিখুন

আরও খবর