কমলগঞ্জে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়মে জরিমানা

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ , ৪ অক্টোবর ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 week আগে
ছবি- কালের বিবর্তন।

আব্দুর রাজ্জাক রাজা, কমলগঞ্জ: মৌলভীবাজারের কমলগঞ্জে এলপিজি গ্যাস সিলিন্ডারের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, পাকা ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা ও অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রয় করা সহ বিভিন্ন অনিয়মের দায়ে তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৪ অক্টোবর) উপজেলার শমশেরনগর বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন।

জানা যায়, কমলগঞ্জ উপজেলার শমশেরনগর লামাবাজার, স্টেশন রোড ও বাজারের বিভিন্ন জায়গায় পাইকারি ও খুচরা এলপিজি গ্যাস সিলিন্ডারের বিক্রেতা প্রতিষ্ঠানে অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

তদারকি অভিযানে লামবাজারে অবস্থিত ওম ট্রেডার্সকে ৩ হাজার টাকা, স্টেশন রোডে অবস্থিত চৌধুরী ট্রেডার্সকে ২ হাজার টাকা ও সায়েম হার্ডওয়্যারকে ১৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন অভিযানের সত্যতা নিশ্চিত করেন।