
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): গণমাধ্যমে প্রকাশ হয়েছে ৮৭ টাকায় আনা মাল্টা বাজারে কেন-৪২০ টাকা কেজি। এই নিয়ে বাজার ঘুরে দেখা’যায়। মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের জন্য পুষ্টির অন্যতম সহজ উৎস ফল। অথচ দাম বাড়ায় ফল কেনা কমিয়ে দিয়েছেন অনেকে সরাইল উপজেলা ফলের চড়া দাম।
রবিবার (৪ অক্টোবর) বিশ্বরোড়সহ সরাইলের বিভিন্ন বাজারে দেখা যায়, মানভেদে প্রতি কেজি মাল্টা ৩৮০ থেকে ৪২০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ভালো মানের মাল্টার সর্বোচ্চ দাম ছিল ৪২০ টাকা। কমলাও মানভেদে ৩৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
গত সপ্তাহে কমলার সর্বোচ্চ দাম ছিল ৫২০ টাকা।অন্যান্য আমদানি করা ফলের দামও কম নয়। আপেল ৩২০ থেকে ৪৫০, আঙুর ৪০০ থেকে ৫৫০ এবং ডালিম ৪০০ থেকে ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নাশপাতির দামও অনেক ক্ষেত্রে ৩০০ টাকার কাছাকাছি।
ফল কিনতে আসা ক্রেতাদের বাড়তি টাকা গুনতে হচ্ছে। বড় আকারের একটি মাল্টার দামই পড়ছে ১০০ টাকার বেশি। অন্যদিকে দেশি ফল ডাবও আকারভেদে ১৫০ থেকে ২২০ টাকা পিস বিক্রি হচ্ছে। ভালো মানের পাকা পেঁপের দাম কেজিপ্রতি প্রায় ১২০ টাকা।বিশ্বরোড় মোড়ে ফল কিনতে আসা হোসেন জামিল নামের এক ক্রেতা বলেন, ‘আগে অসুস্থ মানুষের জন্য মাল্টা, কমলা বা ডাব কিনতে খুব বেশি ভাবতে হতো না। এখন এক কেজি মাল্টার দামই ৫০০ টাকা।
ডেঙ্গু হলে চিকিৎসকের পরামর্শে ফল ও তরল খাবার দিতে হয়, কিন্তু বাজারে এসে দেখি সবকিছুর দাম অনেক বেশি। আমাদের সীমিত আয়ের মানুষদের জন্য পরিস্থিতি খুবই কঠিন হয়ে উঠেছে।’সরাইল বিশ্বরোড় অনেক পাইকারি ফল ব্যবসায়ী দাবি করেন, জ্বালানির দাম বাড়ার পর কেজিপ্রতি ফল পরিবহনের খরচ প্রায় ২০-৩০ টাকা পর্যন্ত বেড়েছে।
এই বাড়তি ব্যয় শেষ পর্যন্ত ভোক্তার ওপরই পড়ছে।আমদানি করা ফলের তালিকায় খেজুরের দামও এখন কম নয়। সাম্প্রতিক বাজারদর অনুযায়ী, জাত ও মানভেদে প্রতি কেজি খেজুর ৩০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এই সপ্তাহে সৌদি আরব থেকে আসা সুক্কারি খেজুরের দামও কেজিপ্রতি ৬০ থেকে ৭০ টাকা বেড়ে ৯০০ টাকা হয়েছে।
নিশাত বলেন,ট্যাক্স যোগ করে ২৫০-২৭০ পর্যন্ত বিক্রি করা যায়।কিন্তু আমরা জুলুম করছি।মাহিবুর রহমান বলেন,লাভের উপরে লাভ, তার উপরে লাভ। মোস্তাক আহমেদ বলেন,ফলের আড়তদার ব্যবসায়ী জড়িত। এ বিষয়ে উপজেলা বাসী বাজার মনিটরিং এর দাবি জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
রিয়াদে দ্বিতীয় দফা হামলায় নিহত ১
রিয়াদে দ্বিতীয় দফা হামলায় নিহত ১
রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৬ বাংলাদেশি হতাহত
রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৬ বাংলাদেশি হতাহত
ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট
ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট
টঙ্গীতে খালে গোসল করতে নেমে দুই ভাই-বোনের মৃত্যু
টঙ্গীতে খালে গোসল করতে নেমে দুই...
শিক্ষকদের দায়ী করে রুমে সুইসাইড নোট রেখে নিখোঁজ...
শিক্ষকদের দায়ী করে রুমে সুইসাইড নোট...
সরকার শহিদদের রক্তের সঙ্গে গাদ্দারি করেছে।। মামুনুল হক
সরকার শহিদদের রক্তের সঙ্গে গাদ্দারি করেছে।।...