
শাহাদাত হোসেন রাসেল,নোয়াখালী: আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ঘোষিত ‘লংমার্চ’ কর্মসূচি সফল করার লক্ষ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্যজোটের নোয়াখালী জেলা শাখার উদ্যাগে আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবে বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসাইন এবং সেক্রেটারি হেলাল উদ্দিনের নেতৃত্বে নেতাকর্মীরা স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের হাতে লংমার্চের প্রচারপত্র তুলে দেন।
গণসংযোগকালে জামায়াত নেতারা আসন্ন লংমার্চ কর্মসূচিতে সর্বস্তরের জনগণকে সতস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
১.লিফলেট অনুযায়ী লংমার্চের মূল দাবিগুলো:
২.গণভোটের গণরায় বাস্তবায়ন
৩.জুলাই গণহত্যার বিচার
৪.বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন
৫.নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ
৬.আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন
৭.সংকীর্ণ দলীয়করণ বন্ধ।
প্রচারপত্র বিতরণকালে জামায়াত ইসলামীর কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভাশাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক