
শাহাদাত হোসেন রাসেল,নোয়াখালী: কোম্পানীগঞ্জের বসুরহাটে ফয়জুন্নেছা আহমেদ ফাউন্ডেশন (এফ এ এফ) মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নূর নবী খোকন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন।
এ সময় আরও বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মুফতি হাফিজ উল্লাহ এবং সহকারী প্রধান শিক্ষিকা ফারজানা আক্তার।
সভায় বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, নৈতিক শিক্ষা এবং অভিভাবক ও শিক্ষকদের মধ্যকার নিবিড় যোগাযোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যতের বিভিন্ন পরিকল্পনা নিয়ে উপস্থিত অভিভাবকদের সাথে উন্মুক্ত মতবিনিময় করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক