
সংস্কৃতিমন্ত্রী ও মাগুরার দুই আসনের সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী বলেছেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই কৃষকের জন্য বরাদ্দকৃত সার নিয়ে কেউ কৃত্রিম সংকট তৈরি করলে কিংবা মজুতদারি ও অনিয়মের মাধ্যমে কৃষকদের হয়রানি করলে তাদের ঠিকানা হবে সোজা হাজত।
বর্তমান গণতান্ত্রিক সরকারের সময়ে কৃষকদের অধিকার নিয়ে কোনো ধরনের ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলেও স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
সম্প্রতি মাগুরা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং সারের সুষ্ঠু বিতরণ ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর হুঁশিয়ারি দেন। মন্ত্রী বলেন, আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো কৃষি ও কৃষক। বিএনপি সবসময় সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছে।
অতীতেও কৃষকদের সার ও বীজের দাবিতে রাজপথের আন্দোলন থেকে শুরু করে সংসদ পর্যন্ত সোচ্চার ছিল বিএনপি এবং দলটির শীর্ষ নেতৃত্ব। দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনায় বর্তমান সরকার কৃষকদের দৌড়গোড়ায় সব ধরনের কৃষি উপকরণ পৌঁছে দিতে বদ্ধপরিকর।
তিনি আরও যোগ করেন, একশ্রেণির অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেট চক্র অতীতে বিভিন্নভাবে সার পাচার ও কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের জিম্মি করার অপচেষ্টা চালিয়েছে। কিন্তু ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ নতুন এক মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছে।
এই বাংলাদেশে কোনো সিন্ডিকেটের স্থান হবে না। সারের ডিলার বা খুচরা বিক্রেতা যেই হোক না কেন, সরকারের নির্ধারিত মূল্যের বাইরে এক ছটাক সারও বেশি বিক্রি করা যাবে না এবং কোনো রকম কালোবাজারি বরদাস্ত করা হবে না।
সভায় স্থানীয় প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন এলাকার কৃষকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মন্ত্রী মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন, নিয়মিত মনিটরিং নিশ্চিত করতে হবে যাতে কোনো অবস্থাতেই সার গুদামজাত করে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ না থাকে।
কৃষকদের কল্যাণে সরকারের নেওয়া প্রতিটি পদক্ষেপ সফল করতে প্রশাসনকে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ
কমলগঞ্জে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ
শ্রীবরদী সীমান্তে ৭০ বোতল ভারতীয় মদ জব্দ
শ্রীবরদী সীমান্তে ৭০ বোতল ভারতীয় মদ...
তানোরে ৩য় শ্রেনীর শিশু কন্যাকে ধর্ষেনর চেষ্টার মামলায়...
তানোরে ৩য় শ্রেনীর শিশু কন্যাকে ধর্ষেনর...
শেরপুরে , ‘দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা বৃদ্ধির কৌশল’...
শেরপুরে , ‘দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা...
শ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি ইউরিয়া সার...
শ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি...
যাত্রী নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পুলিশের ব্যাপক তল্লাশি
যাত্রী নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পুলিশের ব্যাপক...