
অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেওয়ার দ্বিতীয় সপ্তাহেই বড় পরিবর্তনের ঘোষণা দিলেন ন টার্নাস। গত ২০ বছরের মধ্যে আইফোনে সবচেয়ে বড় পরিবর্তন এনেছে কোম্পানিটি। নতুন এই উদ্ভাবনের মাধ্যমে বিশ্ব প্রযুক্তি বাজারে এক অভূতপূর্ব অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
বুধবার বার্ষিক পণ্য উন্মোচন অনুষ্ঠানে প্রথমবারের মতো বহুল প্রতীক্ষিত ফোল্ডেবল আইফোন উন্মোচন করেন টার্নাস। টিম কুকের পদত্যাগের পর তার এই যুগান্তকারী সিদ্ধান্ত প্রযুক্তিপ্রেমীদের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বাজারে এর সফলতার ওপর নির্ভর করছে কোম্পানির ভবিষ্যৎ গতিপথ।
বিশ্লেষকদের মতে, অত্যন্ত ব্যয়বহুল এই ফোল্ডেবল ডিভাইস বাজারে এনে বড় ধরনের আর্থিক ঝুঁকির মুখোমুখি হয়েছে জায়ান্ট এই প্রযুক্তি প্রতিষ্ঠান।
তবে আধুনিক প্রযুক্তির উৎকর্ষ সাধনে বরাবরই এগিয়ে থাকা প্রতিষ্ঠানটি এই চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য লিখুন
আরও খবর
ভিডিও কলে কি বিয়ে বৈধ হয়
ভিডিও কলে কি বিয়ে বৈধ হয়
বৃন্দাবন কলেজ থেকে বহু গুণীজন তৈরি হয়েছেন: হুইপ...
বৃন্দাবন কলেজ থেকে বহু গুণীজন তৈরি...
সোলার এক্সপো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সোলার এক্সপো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক...
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ট্রাম্পের ক্ষমতা কমলে এশিয়ায় নতুন সুযোগের সম্ভাবনা
ট্রাম্পের ক্ষমতা কমলে এশিয়ায় নতুন সুযোগের...
শ্রীপুরে ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ...
শ্রীপুরে ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ...