
মো. সাহিদুল ইসলাম শাহীন:- জলাতঙ্ক প্রতিরোধ এবং মানুষ ও প্রাণীর নিরাপদ সহাবস্থান নিশ্চিত করার লক্ষ্যে যশোরের বেনাপোল পৌর এলাকায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কবিরোধী ভ্যাকসিনেশন (টিকা) প্রদানের বিশেষ ক্যাম্পেইন ২০২৬ শুরু হয়েছে,চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। বেনাপোল পৌরসভার উদ্যোগে এ টিকাদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
পৌরসভার কর্মীরা বিশেষ জাল ব্যবহার করে বেওয়ারিশ কুকুর ধরে নিরাপদ উপায়ে টিকা দিচ্ছেন। এ সময় স্থানীয় প্রতিনিধি ও সচেতন নাগরিকেরা উপস্থিত ছিলেন।
জলাতঙ্ক একটি প্রাণঘাতী রেবিস ভাইরাসজনিত রোগ, যা সাধারণত আক্রান্ত কুকুর, বিড়াল বা শেয়ালের কামড় বা আঁচড়ের মাধ্যমে ছড়ায়। এ রোগ প্রতিরোধে ভ্যাকসিনের গুরুত্ব যেমন অপরিসীম, তেমনি নাগরিক সচেতনতাও জরুরি।
*কুকুর, বিড়াল বা জলাতঙ্ক আক্রান্ত প্রাণী কামড় বা আঁচড় দিলে সঙ্গে সঙ্গে আক্রান্ত স্থানটি অন্তত ১৫ মিনিট ক্ষারযুক্ত সাবান ও চলমান পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে।
*যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রেবিস প্রতিরোধী ভ্যাকসিন (Anti-Rabies Vaccine) গ্রহণ করতে হবে।
*কামড় বা আঁচড়ের জায়গায় ঝাড়ফুঁক, পাতা বা বাঁধন দেওয়া থেকে বিরত থেকে চিকিৎসকের পরামর্শ মেনে চলা আবশ্যক।
পৌর কর্তৃপক্ষের এই উদ্যোগের ফলে বেনাপোল এলাকায় জলাতঙ্কের ঝুঁকি অনেকটাই কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
মন্তব্য লিখুন
আরও খবর
আজ মহান শিক্ষা দিবস
আজ মহান শিক্ষা দিবস
রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৮
রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি...
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত,...
সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া বার্তা
সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া...
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
ভুঁইফোড় সংবাদমাধ্যমের অপপ্রচার রোধে আইনমন্ত্রীর সতর্কবার্তা
ভুঁইফোড় সংবাদমাধ্যমের অপপ্রচার রোধে আইনমন্ত্রীর সতর্কবার্তা