
শাহাদাত হোসেন রাসেল,নোয়াখালী: বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, আইজিপি’র নির্দেশক্রমে বাংলাদেশ পুলিশের উদ্যোগে আয়োজিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর ধারাবাহিকতায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে আনুষ্ঠানিকভাবে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন ও খেলা অনুষ্ঠিত হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন ও কোম্পানীগঞ্জ থানার আয়োজনে শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ চত্বরে এ কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ১০টায় প্রতিযোগিতার প্রথম রাউন্ডের খেলা শুরু হয়। এতে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও বসুরহাট পৌরসভাসহ মোট ৯টি দল অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল হাকিম।
এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন ও থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দল:
১. বসুরহাট পৌরসভা
২. ১নং সিরাজপুর ইউনিয়ন পরিষদ
৩. ২নং চরপার্বতী ইউনিয়ন পরিষদ
৪. ৩নং চরহাজারী ইউনিয়ন পরিষদ
৫. ৪নং চরকাঁকড়া ইউনিয়ন
৬. ৫নং চরফকিরা ইউনিয়ন পরিষদ
৭. ৬নং রামপুর ইউনিয়ন পরিষদ
৮. ৭নং মুছাপুর ইউনিয়ন পরিষদ
৯. ৮নং চরএলাহী ইউনিয়ন পরিষদ
আয়োজকরা জানান, কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে স্থানীয় জনগণের পারস্পরিক সম্পর্ক ও সম্পৃক্ততা বৃদ্ধি এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যেই এ কাবাডি চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছে।
অনূর্ধ্ব-২০ বছর বয়সী তরুণ খেলোয়াড়দের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রতিভাবান ও সম্ভাবনাময় খেলোয়াড়দের বাছাই করা হয়। থানা পর্যায়ে বাছাইকৃত খেলোয়াড়দের মধ্য থেকে পরবর্তী পর্যায়ের জন্য দল গঠন ও খেলোয়াড় নির্বাচনের কার্যক্রম সম্পন্ন করা হবে।
প্রতিযোগিতা শেষে বিজয়ী দল ও খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার প্রদান করা হয়।
এছাড়াও নোয়াখালী জেলার আরও ৪টি থানায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর খেলা অনুষ্ঠিত হয়।
খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে শৃঙ্খলা, সৌহার্দ্য ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক