
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস লোকেশন-সি এলাকায় তিতাস-২৮ নম্বর কূপের গ্যাস উৎপাদনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত, এমপি।
এর ফলে আজ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
২০৩০ সালের মধ্যে দেশে গ্যাসের সংকট শুন্যে নামিয়ে আনার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।তিনি বলেছেন, “ছোট ছোট পদক্ষেপের মাধ্যমেই ২০৩০ সাল নাগাদ গ্যাসের সরবরাহ এবং চাহিদার মধ্যে যে বড় ধরনের একটি গ্যাপ রয়েছে, সেই গ্যাপটি আমরা পূরণ করতে সক্ষম হব বলে মনে করছি।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, এমপি। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. জিয়াউল হক।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম প্রমুখ।বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড-বিজিএফসিএল জানায়, তিতাস-২৮ কূপের খননকাজ গত বছরের ১৫ ডিসেম্বর শুরু হয়ে ২৭ মে শেষ হয়। এরপর ১৯ জুন থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস সরবরাহ শুরু হয়। কূপটির গভীরতা তিন হাজার ৬০১ মিটার।
কূপটির প্রকল্প পরিচালক জসিম উদ্দিন মুন্না জানান, বর্তমানে প্রতিদিন ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উত্তোলন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।দীর্ঘ সময় কূপটি থেকে গ্যাস উত্তোলন করা যাবে বলে আশা করা হচ্ছে।
আয়োজনে: বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (পেট্রোবাংলার একটি কোম্পানি)।
মন্তব্য লিখুন
আরও খবর
মস্কোতে ড্রোন হামলা, নিহত ২
মস্কোতে ড্রোন হামলা, নিহত ২
আমার মতো আর কাউকে সন্তান হারাতে না হয়:...
আমার মতো আর কাউকে সন্তান হারাতে...
অপ্রতিম হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ প্রত্যাহার
অপ্রতিম হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ প্রত্যাহার
দেশে আনা হবে সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি
দেশে আনা হবে সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি
অপ্রতিম হত্যা মামলায় ৪ আসামির দায় স্বীকার
অপ্রতিম হত্যা মামলায় ৪ আসামির দায়...
গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের দাবি
গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের দাবি