
নাটোরের লালপুরের সালামপুর বাজারে অগ্নিকাণ্ডে একটি গুদামঘর, দুটি দর্জি দোকান ও একটি কাপড়ের দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১০ থেকে ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।
গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে সালামপুর বাজারে জনতা ব্যাংকের নিচে দক্ষিণ পাশের মার্কেটের একটি গুদামঘর থেকে আগুনের সূত্রপাত হয়।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন ভুক্তভোগীরা। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গুদামঘরে সয়াবিন তেল, ডিজেলসহ বিভিন্ন ধরনের তেল ও মুদিখানার সামগ্রী মজুত ছিল।
এসব দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আগুন পাশের দুটি দর্জির দোকান ও একটি কাপড়ের দোকানে ছড়িয়ে পড়ে। এতে গুদামসহ চারটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল ও আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন হাসেমপুর গ্রামের উত্তম কুমার, বড়বাড়িয়া কারিগরপাড়ার গ্রামের সাত্তার দর্জি, হাঁসবাড়িয়া গ্রামের জলিল উদ্দিন ও বড়শেরপাড়ার গ্রামের মিজানুর রহমান।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডে তাদের দোকানের মালামাল, কাপড়, দর্জির সরঞ্জাম এবং গুদামে মজুত বিভিন্ন পণ্য পুড়ে গেছে। প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ থেকে ১১ লাখ টাকা হতে পারে।
এ ব্যাপারে লালপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার জানান , অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে এবং ২০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন।।...
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা...
জাবির নতুন প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হালিম
জাবির নতুন প্রক্টর অধ্যাপক ড. মো....
কমলগঞ্জের কুরমা সীমান্তে বিজিবির অভিযানে ২টি একনলা বন্দুক...
কমলগঞ্জের কুরমা সীমান্তে বিজিবির অভিযানে ২টি...
একজন চিকিৎসক, অমিলন মানব সেবার ইতিহাস
একজন চিকিৎসক, অমিলন মানব সেবার ইতিহাস
কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ব্যাগ ও টিফিন বক্স...
কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ব্যাগ ও...
কমলগঞ্জে বিনামূল্যে ছাগল ও ভেডার পিপিআর টিকাদান কর্মসূচীর...
কমলগঞ্জে বিনামূল্যে ছাগল ও ভেডার পিপিআর...