
জয়পুরহাটের পাঁচবিবিতে শশা ক্ষেতে শিয়ালের উপদ্রব থেকে ফসল রক্ষার জন্য জমিতে টানা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাকিব হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের পশ্চিম কড়িয়া (লকমা) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাকিব একই গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন।
স্থানীয়রা জানান, কৃষক আবু বক্কর তার শশা ক্ষেতে শিয়ালের উপদ্রব থেকে ফসল রক্ষার জন্য বিদ্যুতের সংযোগ দিয়ে রেখেছিলেন। শনিবার রাতে সাকিব শশা খাওয়ার জন্য ওই জমিতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনা স্থলেই সে মারা যায়।
রোববার সকালে স্থানীয় এক কৃষক মাঠে কাজ করতে গিয়ে শশা ক্ষেতের মধ্যে বিদ্যুতের তারে পেঁচানো অবস্থায় সাকিবের মরদেহ পড়ে থাকতে দেখেন।
এ সময় তিনি চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসেন। পরে খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পাঁচবিবি থানার ওসি (তদন্ত) মোকলেছুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জের কুরমা সীমান্তে বিজিবির অভিযানে ২টি একনলা বন্দুক...
কমলগঞ্জের কুরমা সীমান্তে বিজিবির অভিযানে ২টি...
একজন চিকিৎসক, অমিলন মানব সেবার ইতিহাস
একজন চিকিৎসক, অমিলন মানব সেবার ইতিহাস
কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ব্যাগ ও টিফিন বক্স...
কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ব্যাগ ও...
কমলগঞ্জে বিনামূল্যে ছাগল ও ভেডার পিপিআর টিকাদান কর্মসূচীর...
কমলগঞ্জে বিনামূল্যে ছাগল ও ভেডার পিপিআর...
ভারতে মুসলিমবিরোধী অপরাধ ও হেট ক্রাইম উদ্বেগজনকভাবে বাড়ছে
ভারতে মুসলিমবিরোধী অপরাধ ও হেট ক্রাইম...
৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু
৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু