
ইতালি থেকে ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামার আগেই বাংলাদেশের সিনেমার জন্য এলো এক ঐতিহাসিক সুখবর।
উৎসবের অরিজোন্তি প্রতিযোগিতামূলক বিভাগে ব্যাপক প্রশংসা কুড়ানোর পর ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ক্রিটিকসদের বিচারে বিসাতো দোওরো ক্রিটিক অ্যাওয়ার্ড অর্জন করেছে রুবাইয়াত হোসেনের পরিচালনায় দ্য ডিফিকাল্ট ব্রাইড।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সিনেমার এই অর্জন দেশের সাংস্কৃতিক ইতিহাসে এক অনন্য মাইলফলক হিসেবে সংযোজিত হলো। এর আগে চলচ্চিত্রটির প্রিমিয়ার ঘিরে আন্তর্জাতিক অঙ্গনের সমালোচক ও দর্শকদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়।
চলচ্চিত্রসংশ্লিষ্টরা মনে করছেন, এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বাধীন ধারার সিনেমার পথচলাকে আরও সুগম করবে। রুবাইয়াত হোসেনের সুনিপুণ পরিচালনা এবং গল্প বলার ভিন্নধর্মী শৈলী আন্তর্জাতিক জুরি বোর্ডের নজর কেড়েছে।
ইউরোপীয় চলচ্চিত্রের এই মর্যাদাপূর্ণ আসরে দেশের পতাকা ওড়াতে পেরে উচ্ছ্বসিত পুরো টিম। বিভিন্ন গণমাধ্যমকে জানান হয়েছে যে, আগামী দিনে দেশের সিনেমা আরও বড় পরিসরে আন্তর্জাতিক উৎসবগুলোতে অংশ নেবে এবং বাঙালির শিল্প ও সংস্কৃতিকে বিশ্বদরবারে গৌরবের সাথে তুলে ধরবে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক