
মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া): আবারো দুই বছর ঘুরে আবারও ছলাৎ-ছলাৎ শব্দে গর্জে উঠলো তিতাস তীরে সুন্দইরা মাঝির বৈঠা। উৎসবে মাতোয়ারা তিতাস নদীর তীর। নৌকা বাইচ উপলক্ষে শহর জুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
ভাদ্র মাসের তপ্ত দুপুর গড়ানোর আগেই জেলার বিভিন্ন অঞ্চল থেকে ছোট-বড় নৌকা নিয়ে উৎসাহী দর্শকরা তিতাস নদীর দুই পাড়ে হাজির হতে থাকেন। ভরা তিতাসের বুকে বাহারী নৌকার নাও দৌড়ানী তিতাস পাড়ের মানুষজনকে নিয়ে চলে এক অন্য রকম আনন্দলোকে।
ব্রাহ্মণবাড়িয়া, ১২ সেপ্টেম্বর জেলার তিতাস নদীতে আজ হয়ে গেলো গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। শিমরাইলকান্দি গাঁও থেকে মেড্ডার এলাকায় অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা।তিতাস নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কাছ এক প্রাণের উৎসব।
শনিবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে এই নৌকা বাইচ দেখতে ভিড় করেন লাখো দর্শক। চমৎকার এই বাইচ দেখে দারুণ খুশি তারা।
এবার ১৫টি দল প্রতিযোগী দল তাদের সুসজ্জিত নৌকা আর রঙ-বেরঙের বাহারি পোশাক পরে এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা চলার সময় বাদ্যযন্ত্রের তালে তালে মাঝিদের ভাটিয়ালী গান।
জেলা প্রশাসক মো. আবু সাঈদে’র সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে নৌকা বাইচের উদ্বোধন ও পুরষ্কার বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য ইন্জি. খালেদ হোসেন মাহবুব শ্যামল।
এই সময় জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজ।পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, বিএনপির সংরক্ষিত আসনের এমপি নাদিয়া পাঠান পাপন উপস্থিত ছিলেন।প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সরাইল উপজেলা নৌকা।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক