
সম্রাট হোসাইনঃ বেনাপোল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নামাজগ্রামের পশ্চিমপাড়ার সাদিপুর সড়কের দুই পাশে স্থাপিত লাইটপোস্টগুলো যেন এখন কেবলই দাঁড়িয়ে থাকা নিষ্ক্রিয় খুঁটি। দীর্ঘদিন ধরে বাতি না জ্বলায় ভুতুড়ে অন্ধকারে আচ্ছন্ন থাকে পুরো সড়ক।
এতে চরম নিরাপত্তা ও চলাচলের ঝুঁকিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ক্ষুব্ধ গ্রামবাসী দ্রুত বাতি চালুর দাবি জানিয়ে প্রয়োজনে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন।
স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে বেনাপোল পৌরসভার সড়ক বাতি পরিদর্শক শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, লাইটপোস্টগুলো স্থাপনের পর পরই ২ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গ্রামের পিকেএস রাস্তার মোড় থেকে শুরু করে সাদিপুর গ্রামের বেলতলা পর্যন্ত প্রায় পুরো সড়কের বৈদ্যুতিক তার চুরি হয়ে যায়।
তার চুরি যাওয়ার কারণেই দীর্ঘ দিন ধরে এই গুরুত্বপূর্ণ সড়কে বৈদ্যুতিক আলো চালু করা সম্ভব হয়নি।
তবে এই অজুহাতে দিনের পর দিন এমন গুরুত্বপূর্ণ সড়ক অন্ধকারে ফেলে রাখা মানতে নারাজ স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, রাতের বেলা অন্ধকারের সুযোগ নিয়ে বাড়ছে অপরাধমূলক কর্মকাণ্ড ও পথচারীদের চরম ভোগান্তি।
এ বিষয়ে নামাজগ্রাম ও সাদিপুরবাসী পৌরসভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অনতিবিলম্বে নতুন তার সংযোগের মাধ্যমে সড়ক বাতিগুলো সচল করার জোর দাবি জানিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা...
কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে...
কমলগঞ্জে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ
কমলগঞ্জে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ
শ্রীবরদী সীমান্তে ৭০ বোতল ভারতীয় মদ জব্দ
শ্রীবরদী সীমান্তে ৭০ বোতল ভারতীয় মদ...
তানোরে ৩য় শ্রেনীর শিশু কন্যাকে ধর্ষেনর চেষ্টার মামলায়...
তানোরে ৩য় শ্রেনীর শিশু কন্যাকে ধর্ষেনর...
শেরপুরে , ‘দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা বৃদ্ধির কৌশল’...
শেরপুরে , ‘দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা...
শ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি ইউরিয়া সার...
শ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি...