
নরসিংদীর পলাশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলি ও হামলার ঘটনা ঘটেছে। এতে ছাত্রদল নেতা মাসুম মিয়া গুলিবৃদ্ধ হয়।
এ ছাড়া গুরুত্বর আহত হয় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুন আহমেদ, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ অন্তত ১০ জন। ।
গতকাল রাতে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের হাসনাহাটা ফকির বাড়ি এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, ডাঙ্গা ইউনিয়নের ফকির বাড়ি এলাকার আওলাদ, মহসিন, সানি ও সবুজ মিয়ার সাথে একই এলাকার মাসুম, মামুন ও জয়নাল আবেদীনের সাথে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধ ছিল।
গতকাল রাতে ফকির বাড়ি এলাকায় একটি মুদি দোকানে অবস্থান করছিল মাসুম, মামুন ও জয়নালসহ আরও কয়েকজন।
পরে পূর্ব শত্রুতার জেরে আওলাদ, মহসিন, সানি ও সবুজ মিয়া দলবলসহ আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে।
এতে পেটে গুলিবৃদ্ধ হয়ে আহত হয় ছাত্রদল নেতা মাসুম।
এসময় বাধা দিতে গিয়ে প্রতিপক্ষের এলোপাতাড়ি কুপে গুরুত্বর আহত হয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুন আহমেদ, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ অন্তত ১০ জন।
পরে আহতদের আত্মচিৎকারে আশে পাশের মানুষ ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
এরপর গুরুত্বর অবস্থায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বর্তমানে আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ।
জানতে চাইলে পলাশ থানার ভারপ্রাপ্ত (ওসি) শাহেদ আল-মামুন জানান, আধিপত্য বিস্তার নিয়ে হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছেও বলে জানান ওসি।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ী উপজেলা জামায়াতের নয়া কমিটি গঠন
নালিতাবাড়ী উপজেলা জামায়াতের নয়া কমিটি গঠন
লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা
লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা
নড়াইলে সংখ্যালঘু কার্ড ব্যবহার করে অপকর্ম, অভিযোগ অস্বীকার...
নড়াইলে সংখ্যালঘু কার্ড ব্যবহার করে অপকর্ম,...
কালাইয়ে সরকারি বোর্ড বই কেজি দরে বিক্রির অভিযোগ...
কালাইয়ে সরকারি বোর্ড বই কেজি দরে...
ডিসেম্বরের আগে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার
ডিসেম্বরের আগে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায়...
ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে
ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু...