এসবি প্রধানের বেনাপোল চেকপোষ্ট পরিদর্শন

প্রকাশিত: 5:49 pm , 8 August 2026, Saturday , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- কালের বিবর্তন।

সম্রাট হোসাইনঃ বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান ও অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিন বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন কার্যালয় পরিদর্শন করেছেন। আজ শনিবার (৮ আগস্ট২০২৬ ) সকালে ১১টার দিকে তিনি বেনাপোল ইমিগ্রেশনে পৌঁছান।

পরিদর্শনের সময় তিনি ইমিগ্রেশন কার্যক্রম, যাত্রীসেবা, নিরাপত্তা ব্যবস্থা এবং সীমান্ত দিয়ে যাত্রী পারাপারের সার্বিক খোঁজখবর নেন।

​পরিদর্শনকালে এসবি প্রধান সরাসরি ইমিগ্রেশন ও কাস্টমস ডেস্কে গিয়ে ভারতগামী এবং ভারতফেরত পাসপোর্টধারী যাত্রীদের সাথে কথা বলেন। ইমিগ্রেশন সুবিধা ও যাত্রীসেবা পেতে কোনো ধরনের হয়রানি বা অসুবিধা হচ্ছে কি না—সে বিষয়ে সরেজমিনে খোঁজ নেন তিনি।

এছাড়াও ইমিগ্রেশন ডেস্কে বসে পাসপোর্টের প্রশাসনিক ছাড়পত্র প্রদানের গতি ও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

​সংবাদ মাধ্যম ও কর্মকর্তাদের সাথে আলাপকালে তিনি জানান:
​যাত্রীদের নিরাপত্তা জোরদার ও দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত ইমিগ্রেশন সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
দুই দেশের যাত্রীদের পারাপার আরও সহজ, সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় করতে স্থগিত থাকা বেনাপোল-কলকাতা রেল যোগাযোগ দ্রুত চালুর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রেল মন্ত্রণালয়ের সচিবের সাথে কথা বলবেন বলে জানান তিনি।

​পরিদর্শনকালে এসবি প্রধানকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান স্থানীয় পুলিশ প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন:
​সৈয়দ রফিকুল ইসলাম (পুলিশ সুপার, যশোর)
​মো. শাখাওয়াত হোসেন (অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি)
​মো. আরিফ হোসেন (অতিরিক্ত পুলিশ সুপার, নাভারন সার্কেল)
​সাইফুর রহমান খান (ভারপ্রাপ্ত কর্মকর্তা, বেনাপোল ইমিগ্রেশন)
​মো. আশরাফ হোসেন (ভারপ্রাপ্ত কর্মকর্তা, বেনাপোল পোর্ট থানা) সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মন্তব্য লিখুন