লালপুরে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আড়াই কেজি গাঁজা উদ্ধার

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ , ৮ আগস্ট ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- কালের বিবর্তন।

নাটোরের লালপুরে অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন গাইবান্ধার আহসান হাবীব (৪৫), তার স্ত্রী আরফিনা বেগম (৩৪) এবং লালপুরের রাজিব শেখ (৩৫)।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাতে গোপালপুর এলাকায় চেকপোস্টে তল্লাশি চালিয়ে আহসান হাবীব ও আরফিনাকে আটক করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে রাজিব শেখকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর