
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের (এআইআইআই) উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার (৩ আগস্ট) সকালে রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে ছিল উদ্বোধনের বর্ণাঢ্য আয়োজন।
অনুষ্ঠানে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, এ প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে ইসলামিক মূল্যবোধ এবং আধুনিক শিক্ষার সংমিশ্রণে একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলা। যা, ভবিষ্যতে একটি নৈতিক ও সুশৃঙ্খল জাতি গঠনে ভূমিকা রাখবে।
ক্যামব্রিজ কারিকুলাম অনুযায়ী সাজানো হয়েছে প্রতিষ্ঠানটির ইংরেজি মাধ্যম। মূল্যবোধভিত্তিক শিক্ষার এ প্রতিষ্ঠান শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষায় সমৃদ্ধ করবে।
এসময় ভিডিও টেলি-কনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরে আরও ৭টি আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
লালপুরে প্রস্তুতিমূলক সভা
লালপুরে প্রস্তুতিমূলক সভা
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...
শ্রমিকের বেশে নাশকতা, গ্রেপ্তার ৩৩
শ্রমিকের বেশে নাশকতা, গ্রেপ্তার ৩৩