
নরসিংদীর মাধবদী বিভিন্ন অনিয়মের অভিযোগে দুইটি বেসরকারি হাসপাতালকে জরিমানা করা হয়েছে।গতকাল মঙ্গলবার মাধবদীর আজগর আলী হাসপাতাল ও দেওয়ান হাসপাতালে আসমা নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকার , নরসিংদী কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় হাসপাতাল দুটিতে লাইসেন্স নবায়ন না থাকা,পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকাসহ অনেকগুলো অনিয়ম -অসংগতি পাওয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় দুটি প্রতিষ্ঠানকে যথাক্রমে ৫০-হাজার ও ৩০-হাজার মোট ৮০-হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিক আদায় করে সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়।
আগামী ০২ মাসের মধ্যে হাসপাতালগুলোর লাইসেন্স নবায়নসহ অন্যান্য অসংগতিগুলো যথাযথভাবে ঠিক করার জন্য নির্দেশনা প্রদান করে হাসপাতাল কর্তৃপক্ষের মুচলেকা নেওয়া হয়েছে।
মাধবদী থানা পুলিশের সহায়তায় উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন নার্গিস সুলতানা, স্যানিটারি ইন্সপেক্টর, নরসিংদী সদর, নরসিংদী।
এছাড়াও উপস্থিত ছিলেন ডাক্তার জলিল কায়সার খোকন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,নরসিংদী সদর, নরসিংদী মহোদয়। জনস্বাস্থ্য সুরক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা জাহাম সরকার।
স্হানীয়দের মতে, এ ধরনের মোবাইল কোর্ট নিয়মিত পরিচালনা করলে স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্হানীয়রা হাসপাতালে অনিয়মের বিরুদ্ধে তদারকি অব্যাহত রাখার দাবি করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাইকগাছার বাজার বস্ত্র...
জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাইকগাছার...
পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক- ৮
পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক- ৮
জাবিতে হামলায় মদদদাতা শিক্ষকদের বিচারসহ ছাত্রশক্তির ৬ দফা...
জাবিতে হামলায় মদদদাতা শিক্ষকদের বিচারসহ ছাত্রশক্তির...
মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যাওয়ায় সমাজে...
মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে...
সরাইলে তিন পয়েন্টে ট্রাফিক নিয়োগ করা হবে।। আইন-শৃখলা...
সরাইলে তিন পয়েন্টে ট্রাফিক নিয়োগ করা...
দীঘিনালায় যৌথ খামার গ্রামে পানি, স্যানিটেশন ও আয়বর্ধক...
দীঘিনালায় যৌথ খামার গ্রামে পানি, স্যানিটেশন...