
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার উচালিয়াপাড়া মোড় থেকে বড়দেওয়ান পাড়া মোড় পর্যন্ত প্রায় আধা কিলোমিটারের মতো সড়ক এখন হাজারো মানুষের কাছে দুর্ভোগের আরেক নাম। বৃষ্টি হলেই পথটির কোথাও কাদা, কোথাও হাঁটুসমান পানি, কোথাও আবার পানির নিচে লুকিয়ে থাকে গভীর গর্ত।
সরাইল উপজেলা প্রধান সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।বিভিন্ন ওয়ার্ডের অধিকাংশ রাস্তাগুলো সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। উপজেলা সড়কগুলো খানা-খন্দকে ভরা। সামান্য বৃষ্টিতেই পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
চরম দূর্ভোগে পড়েন বিভিন্ন এলাকা থেকে উপজেলা সদরে আসা মানুষজন।সরাইল উপজেলা প্রবেশ প্রধান সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। উচালিয়া পাড়া মোড় থেকে বড়দেওয়ানপাড়া কবরস্থান পর্যন্ত প্রায় আধা কিলোমিটার সড়ক এখন উপজেলা বাসীর গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে।
যানবাহন চলাচলও দুরুহ হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ, চিকিৎসা নিতে আসা রোগীরা, স্কুল-কলেজের শিক্ষার্থীরা। প্রতিনিয়তই ঘটছে ছোটখাট দূর্ঘটনা।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, সড়কটি মেরামতের কথা। শীঘ্রই কাজ শুরু হবে। কিন্তু মানুষের দুর্ভোগ তো আর শেষ হলো না।
এ সড়ক দিয়ে উপজেলা সকল প্রশাসনিক কর্মকর্তারাই আসা-যাওয়া করেন জনপ্রতিনিধিরা।দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটির বুকজুড়ে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ। বৃষ্টিতে সেই গর্তগুলো পানিতে ঢেকে যায়। ফলে গর্তগুলোর অস্তিত্ব বোঝার উপায় থাকে না।
এতে প্রতিদিনই পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বিভিন্ন যানবাহন, মোটরসাইকেল, অটোরিকশা, ইজিবাইক ও ভ্যান দুর্ঘটনার কবলে পড়ছে। কখনও আহত হচ্ছেন যাত্রী,কখনও ক্ষতিগ্রস্থ হচ্ছে যানবাহন। অথচ জীবন-জীবিকার তাগিদে হাজারো মানুষ এই পথ দিয়েই প্রতিদিন ছুটে চলেন।
উচালিয়াপাড়া মোড় হতে বড়দেওয়ান পাড়ার মোড় পর্যন্ত রাস্তার এই অবস্থা। এখন পথচারী’দের প্রশ্ন? সরাইল উপজেলা এলজিইডি অফিসের নজরে কি আসে!! এলাকার ব্যবসায়ী বলেন, উপজেলা সঙ্গে সড়ক যোগাযোগের একমাত্র মাধ্যম এ সড়ক।
অথচ বর্তমানে এই রাস্তায় চলাচল করা মানেই জীবনের ঝুঁকি নেওয়া। ছেলে-মেয়েরা ঝুঁকি নিয়ে স্কুলে আসা যাওয়া করে। বৃষ্টি হলে সড়কে জমে থাকে পানি।স্থানীয়রা জানান,এটি সরাইলউপজেলা প্রধান সড়ক।
মানুষের শিক্ষা,চিকিৎসা,ধর্মীয়ও অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান যোগাযোগ পথ।প্রতিদিন শিক্ষার্থী,শিক্ষক,রোগী,ব্যবসায়ী ও সাধারণ মানুষ এই সড়ক ব্যবহার করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘আমাদের প্রেসক্লাব’-এর সম্পাদক মাহবুব আলমের জন্মবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘আমাদের প্রেসক্লাব’-এর সম্পাদক মাহবুব আলমের...
জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাইকগাছার বাজার বস্ত্র...
জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাইকগাছার...
পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক- ৮
পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক- ৮
জাবিতে হামলায় মদদদাতা শিক্ষকদের বিচারসহ ছাত্রশক্তির ৬ দফা...
জাবিতে হামলায় মদদদাতা শিক্ষকদের বিচারসহ ছাত্রশক্তির...
মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যাওয়ায় সমাজে...
মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে...
সরাইলে তিন পয়েন্টে ট্রাফিক নিয়োগ করা হবে।। আইন-শৃখলা...
সরাইলে তিন পয়েন্টে ট্রাফিক নিয়োগ করা...