
জুলাই গণঅভ্যুত্থানে নরসিংদীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় এবার আসামি হচ্ছেন নরসিংদীর মাধবদী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মানিক।
বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন সূত্রে এ তথ্য জানা গেছে। প্রসিকিউশন সূএে জানা যায় , নরসিংদীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত এখনও চলমান।
তদন্তে মানিকের সম্পৃক্ততা উঠে এসেছে। বর্তমানে তিনি অন্য মামলায় গ্রেপ্তার থাকায় তার বিরুদ্ধে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে আবেদন করবে প্রসিকিউশন। আবেদন মঞ্জুর হলে তাকে হাজিরের নির্দেশ দেবেন আদালত।
মানবতাবিরোধী অপরাধের এ মামলায় বর্তমানে তিনজন কারাগারে রয়েছেন। তারা হলেন- সাবেক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী ও রবিউল ইসলাম।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ নরসিংদীতে পুলিশের গুলিতে শহীদ হন দশম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ ভূঁইয়া। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন ছাত্র-জনতা। পরে তার লাশ নিয়ে মিছিল করতে গেলে আবারও গুলি করা হয়।
ওই সময় আরও একজন নিহত হন। এছাড়া গণঅভ্যুত্থান চলাকালীন নরসিংদীতে ২০ জনের মতো শহীদ ও বহু মানুষ আহত হন।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৮ জুলাই রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে মানিককে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।
তার বিরুদ্ধে চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে দুটি হত্যাসহ আরও মামলা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপন ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ
কমলগঞ্জে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ
শ্রীবরদী সীমান্তে ৭০ বোতল ভারতীয় মদ জব্দ
শ্রীবরদী সীমান্তে ৭০ বোতল ভারতীয় মদ...
তানোরে ৩য় শ্রেনীর শিশু কন্যাকে ধর্ষেনর চেষ্টার মামলায়...
তানোরে ৩য় শ্রেনীর শিশু কন্যাকে ধর্ষেনর...
শেরপুরে , ‘দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা বৃদ্ধির কৌশল’...
শেরপুরে , ‘দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা...
শ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি ইউরিয়া সার...
শ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি...
যাত্রী নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পুলিশের ব্যাপক তল্লাশি
যাত্রী নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পুলিশের ব্যাপক...