
আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জ(মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জে বন বিভাগের উচ্ছেদ অভিযানের নামে ফল ধরার আগমুহূর্তে ১২শ কমলা গাছ কেটে ফেলার ঘটনায় তীব্র আলোচনার সৃষ্টি হয়।
পত্রিকান্তে সংবাদটি প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে এলে ২২ জুলাই তাৎক্ষণিক ভাবে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এ ঘটনায় অতিরিক্ত বিভাগীয় কমিশনারের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে তদন্ত কমিটি ঘটনের পরদিনই ২৩ জুলাই তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানান, কমলগঞ্জ উপজেলার কমলা গাছ কাটার বিষয়ে এ ঘটনায় একটি উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও জানান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান (যুগ্মসচিব) তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। গঠিত এই তদন্ত কমিটিতে আরও রয়েছেন সিলেট বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) আব্দুর রহমান এবং অতিরিক্ত জেলা রাজস্ব কর্মকর্তা (এডিসি রেভিনিউ)শাহিনা আক্তার।
তদন্ত কমিটি সরেজমিন তদন্তপূর্বক প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে পরবর্তী আইনগত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছে।
এদিকে ২৩ জুলাই তদন্ত কমিটি দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পরিদর্শন কালে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান (যুগ্মসচিব) স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,আমরা ঘটনাস্থলের তথ্য-উপাথ্য,প্রয়োজনীয় কাগজ-পত্র,ভোক্তভোগী ও বন বিভাগের বক্তব্য সহ তথ্য-উপাথ্য সংগ্রহ করেছি।
এগুলো পর্যালোচনা ক্রমে কিছু দিনের মধ্যে সরকারের নিকট দাখিল করবো।
অপরদিকে সিলেট বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) আব্দুর রহমান বলেন, আমি তদন্ত কাজে সহযোগিতার জন্য এসেছি। তদন্তকাজ চলমান রয়েছে। এই মুহুর্তে এর চেয়ে বেশী কিছু বলা যাবেনা।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘আমাদের প্রেসক্লাব’-এর সম্পাদক মাহবুব আলমের জন্মবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘আমাদের প্রেসক্লাব’-এর সম্পাদক মাহবুব আলমের...
জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাইকগাছার বাজার বস্ত্র...
জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাইকগাছার...
পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক- ৮
পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক- ৮
জাবিতে হামলায় মদদদাতা শিক্ষকদের বিচারসহ ছাত্রশক্তির ৬ দফা...
জাবিতে হামলায় মদদদাতা শিক্ষকদের বিচারসহ ছাত্রশক্তির...
মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যাওয়ায় সমাজে...
মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে...
সরাইলে তিন পয়েন্টে ট্রাফিক নিয়োগ করা হবে।। আইন-শৃখলা...
সরাইলে তিন পয়েন্টে ট্রাফিক নিয়োগ করা...