সরাইলে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ , ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 weeks আগে
ছবি- কালের বিবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইলে আজ ১৪ মে বৃহস্পতিবার আইন-শৃঙ্খলা পরিস্থিতি,জঙ্গিবাদও সন্ত্রাস বিরোধী জনসচেতনতা, বাল্য বিবাহ বন্ধকরণ বিষয়সহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বাস্তবায়ন ও সম্ভাবনা সম্পর্কে আলোচনা সভা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো.সাইফুল ইসলামে’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো.আবুসাঈদ। এ সময় বক্তব্য রাখেন,
সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন।

সরাইল উপজেলা বিএনপি সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা বিএনপি সদস্য মো.আনোয়ার হোসেন। উপজেলা জামায়েত ইসলাম আমির এনাম খান, সরাইল থানা পরিদর্শক (তদন্ত) মো. জুহিরুল ইসলাম তালুকদার। সরাইল বাজার কমিটির সভাপতি মাও. কুতুব উদ্দিন।

সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার।অরুয়াইল ইউপি চেয়ারম্যান মো.মোশারফ হোসেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা পারভেজ আহমেদ উপজেলা এনসিপির সমন্বয়ক মো. মোবারক হোসেন। বীর মুক্তিযোদ্ধা মো.আনোয়ার হোসেন,
বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মানিক।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সিফাত বিন রহমান, সরাইল রিপোর্টাস ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো.তাকবীর হোসেন সহ এ সময় উপজেলায় বিভিন্ন স্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।