
প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত নিউজিল্যান্ডের হাই কমিশনার ডেভিড পাইন।
সোমবার (১৮ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়৷
বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, সাক্ষাৎকালে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন সম্ভাবনাময় খাত নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
বিশেষ করে ফার্মাসিউটিক্যালস, পর্যটন, উচ্চ শিক্ষা এবং ফুড প্রসেসিং খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করার ব্যাপারে নিউজিল্যান্ডের আগ্রহের কথা তুলে ধরেন হাই কমিশনার ডেভিড পাইন।
এছাড়াও বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের সক্রিয় ভূমিকার প্রশংসা করে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে এ বিষয়ে আরও নেতৃত্বমূলক ভূমিকা পালনের আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং সবুজ অর্থনীতি গঠনে দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বিশ্ব পরিমণ্ডলে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর নেতৃত্ব দিতে বাংলাদেশ প্রস্তুত।
সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী