
নড়াইলে টলি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
আজ সোমবার ১৮ মে বেলা ১১টার দিকে সদর উপজেলার কালনা–নড়াইল সড়কের তালতলা ঘোষবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে নড়াইল সদরের তালতলা এলাকায় একটি টলি ও পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং চারজন গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়।
নড়াইল হাইওয়ে থানা পুলিশের (এসআই) উপ পরিদর্শক মো: কামরুল বলেন,নিহতের নাম মনজুরুল ইসলাম বাবু। তিনি সাতক্ষীরার গোয়াল বাথান গ্রামের হাসেম আলীর ছেলে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কঠিন পরীক্ষায় বাংলাদেশের বোলাররা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কঠিন পরীক্ষায় বাংলাদেশের...
ইরানে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
ইরানে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
দুর্নীতির কারণে সমবায় সমিতি ধ্বংস হয়েছে: রাষ্ট্রপতি
দুর্নীতির কারণে সমবায় সমিতি ধ্বংস হয়েছে:...
গাজায় ২৫০ যুগলের গণবিয়ে অনুষ্ঠিত
গাজায় ২৫০ যুগলের গণবিয়ে অনুষ্ঠিত
গাজায় ইসরাইলি গণহত্যায় ব্রিটিশ ভূমিকা তদন্তের দাবি
গাজায় ইসরাইলি গণহত্যায় ব্রিটিশ ভূমিকা তদন্তের...
বাবরি মসজিদ ভাঙার দৃশ্য দেখে কেঁদেছিলেন সোনিয়া
বাবরি মসজিদ ভাঙার দৃশ্য দেখে কেঁদেছিলেন...