
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহারে ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠী সম্প্রদায়ের বয়স্ক ব্যক্তিদের জীবনমান উন্নয়ন এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের এককালীন নগদ শিক্ষা অনুদান বিতরণ হয়েছে।
সোমবার (১৮ মে) দুপুর ১২টার দবকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬ নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসেনর সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান এমপি। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফরিদুল ইসলাম , উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাধারণ সম্পাদক সরোয়ার জাহান চৌধুরী লাবু, সাবেক সভাপতি আব্দুর নূরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ সময় ২০৪ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও শিক্ষার্থী উপকারভোগীর মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। এর আগে বিশেষ চাহিদা সম্পন্ন ৩ জনকে হুইল চেয়ার, ১ জনকে স্কেস প্রদান করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...