
মোঃ আবু হানিফ, শেরপুর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রগঠন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরে মিছিল ও ছাত্র সমাবেশ করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১২ মে) বিকালে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে উপস্থিত ছিলেন শেরপুর শহর ছাত্রদলের সাবেক সদস্য সচিব খালিদুজ্জামান সিদ্দিকী আসিফ, শেরপুর জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক মাহানুর রোশান মাহিন, সদর থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুজ্জামান সোহানসহ ছাত্রনেতা সোহাগ, ফারুক, রনি, নিবিড়, নিপুন, নুরশাফি, সিয়াম, তানভীর ও সৌরভ।
সমাবেশ শেষে বক্তারা বলেন, তারেক রহমান দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় যে পরিকল্পনা গ্রহণ করেছেন, তা বাস্তবায়নে শেরপুর জেলা ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
এ সময় নেতৃবৃন্দ শেরপুর জেলা ছাত্রদলের দীর্ঘদিনের অস্থায়ী কমিটি বিলুপ্ত করে দ্রুত নতুন কমিটি ঘোষণার দাবি জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের...
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন...
কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির...
কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয়...
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা...
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...