
আর্ট বাংলাদেশ এর ব্যানারে সরকারীভাবে দেশব্যাপী স্কুল পর্যায়ে অনলাইন চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৬ এ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের হাজী মোঃ উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অংশ করে নুজহাত হাসান বিভাগীয় পর্যায়ে সিলেট বিভাগের মধ্যে সেরা ১০০ জনের মধ্যে স্থান করে নিয়েছে।
এর পূর্বে জেলা পর্যায়েও সে মৌলভীবাজার জেলার সেরা ১০০ জনের মধ্যে নির্বাচিত হয়। এ ব্যাপারে বিজয়ী ছাত্রী নুজহাত তার প্রতিক্রিয়ায় জানান, আমি খুবই আনন্দিত। এ বছর আমার প্রস্ততি কম ছিল। আগামী বছরে আরও ভালো করার চেষ্টা করবো যাতে জাতীয় পর্যায়ে কিছু একটা করা যায়।
এ স্কুলের নুজহাতের সহপাঠী নাফিছা, নুসরাতসহ সবাই উচ্চশিত হয়ে প্রতিক্রিয়া বলেন, আমরা সবাই খুশি। এ বিজয় আমাদের স্কুলের জন্য একটি বিশাল সুনাম ও সম্মানের।
স্কুলের প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিক বলেন, নুজহাতের জন্য আমরা গর্বিত। ভবিষ্যতে তার এই প্রতিভা আরও বিকশিত হওয়ার জন্য আমরা সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবো।
কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামসুন নাহার পারভীন বলেন, সত্যিই নুজহাতের জন্য আমি গর্বিত। সে আমাদের কমলগঞ্জ উপজেলাকে প্রতিনিধিত্ব করে প্রথমে মৌলভীবাজার জেলা পর্যায়ে ও পরে সিলেট বিভাগীয় পর্যায়ে নিয়ে গেছে।
আমি নিজে স্কুলে গিয়ে তাকে অভিনন্দন জানাবো। উল্লেখ্য নুজহাত হাসান সাংবাদিক কামরুল হাসান মারুফের মেয়ে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...